ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৩:৪২

খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান  খান রিয়াজ,  প্রেসক্লাব সদস্য ও মরহুম সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা প্রমুখ।

উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান ও  শেখ আবু হাসান, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, কার্যনির্বাহী সদস্য রকিব উদ্দিন পান্নুু, বিমল সাহা ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, কাজী শামীম আহমেদ, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য মো. আজিজুল ইসলাম, শেখ ফেরদৌস রহমান, আরাফাত হোসেন অনিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মো. ইউসুফ হাবিব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ