মান্দায় গ্রাহকের টাকা নিয়ে উধাও এর চেষ্টা স্থানীয়দের হাতে কর্মকর্তারা-কর্মচারীরা আটক
নওগাঁর মান্দায় আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসরকারি সংস্থা গ্রাহকের ৬০ লক্ষাধিক আমানতের টাকা নিয়ে লাপাত্তা হওয়ার চেষ্টা কালে স্থানীয়রা তাদেরকে আটক করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার প্রসাদপুর বাজারের দয়ালের মোড় এলাকায়।
জানাগেছে, আল-আমিন মাল্টিপারপাস নামে সংগঠনটি ২০১৮ সাল হতে জেলার বিভিন্ন এলাকায় ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কার্যক্রম পরিচালনা কালে উচ্চ লাভের লোভ দেখিয়ে সংগঠনটি গ্রাহকের রাখা প্রায় ৬০ লক্ষ টাকা আমানত হাতিয়ে নিয়েছেন। বেশ কিছুদিন ধরে অফিস পরিবর্তন করে গাঁ ঢাকা দিয়ে উপজেলার বাহিরের এলাকায় তারা অবস্থান করছিলেন। একপর্যায়ে গ্রাহকেরা তাদের খুঁজাখুজি করে স্থানীয়দের সহায়তায় অফিসের কর্মকর্তা, কর্মচারীদের আটক করেন।
এব্যাপারে কয়েকজন আমানতদাতার সাথে কথা হলে তারা জানান, বেশকিছু দিন ধরে অফিস পরিবর্তন করে অন্য স্থানে গাঁ ঢাকা দিয়ে ছিলেন তারা। অনেক খোঁজাখুঁজি পর তাদের সন্ধান পায়। তারা পালানোর প্রক্কালে স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে রাখা হয়েছে।
এব্যাপারে আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক (এমডি) মোঃ আলিম আর রাজিরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এজন্য তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন