ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৪:৩৪

সাভার উপজেলার বিরুলিয়ার সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজনকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে তার বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনজন আহতসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনায় সাভার মডেল থানায় মামলা (মামলা নং-২৪) দায়ের করেছেন সাইদুর রহমান সুজন। এর আগে, বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন-আশরাফ (৪০), রনি (২৮), রাইসুল ইসলাম ইনজিয়াল (১৮)। অপরদিকে হামলায় অভিযুক্তরা হলেন- আসলাম হোসেনের ছেলে মামুন হাসান (৩৮), মৃত আক্কাছ আলীর ছেলে মধুমিয়া(৪৪), এখলাছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, মৃত আলী মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৪০)সহ অজ্ঞাত ৪/৫জন।

হামলার আহত রাইসুল ইসলাম ইনজিয়াল বলেন, ঘটনার দিন ৮/১০জন লোক দেশিও অস্ত্রসহ আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাদের লোকজনদের মারধর করে।

এ ব্যাপারে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চিহ্নিত ভূমিদস্যু মামুন হোসেন ও তার লোকজন আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্য হামলা করে। এসময় আমার বড় ছেলে রাইসুল ইসলাম ইনজিয়ালসহ তিনজন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করে কমপক্ষে ৪ লাখ টাকার ক্ষতিসাধন করে সন্ত্রাসীরা। নেক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন আমি চেয়ারম্যান ছিলাম, স্থানীয় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ পদে রয়েছি। সমাজে আমার একটি অবস্থান রয়েছ। বিনা কারণে আমার বাড়িতে হামলা করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ঐ সন্ত্রাসী মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিদারুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক