বাংলাদেশ সফরে অজিদের পথেই হাঁটবে নিউজিল্যান্ড
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া দল। এ দেশে আসার আগে শর্তের বোঝা চাপিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায়। ১০ দিনের সংক্ষিপ্ত সফরে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি অজিরা। এবার সমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগার ডেরায় আসছে নিউজিল্যান্ড। সূচিতে থাকলেও প্রস্তুতি ম্যাচ খেলতে অনাগ্রহ তাদের।
বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক জানান, ‘এখনো চূড়ান্ত না হলেও নিউজিল্যান্ড চাইছে না অনুশীলন ম্যাচটি খেলতে। রাজ্জাক বলেন, ‘ওরা চাইছে না প্রস্তুতি ম্যাচটি খেলতে। এটি এখনো আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত হয়নি।’
আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে পা রাখার কথা কিউইদের। তারপর ৩ দিনের কোয়ারেন্টাইন। এই প্রক্রিয়া শেষ করে মিরপুরে ২ দিনের অনুশীলনের সূচি ছিল সফরকারীদের। এরপর ২৯ আগস্ট সাভারের বিকেএসপিতে ছিল একমাত্র অনুশীলন ম্যাচ।
নিউজিল্যান্ড দল ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে আসায় তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল স্বাগতিকদের। যেখানে অস্ট্রেলিয়া সিরিজে না থাকা মুশফিকুর রহিম, লিটন দাসরা খেলবেন বলে জানা গেছিল। তবে নিউজিল্যান্ড দল প্রস্তুতি ম্যাচটি না খেলায় মুশফিক-লিটনরা মূল ম্যাচে নামার আগে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।
রাজ্জাক জানালেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের স্থানীয় একটি দলের খেলার কথা ছিল। যেহেতু তারা খেলতে চাইছে না, সেহেতু বাংলাদেশ দলের আলাদা করে কোন প্রস্তুতি ম্যাচ হচ্ছে না।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি