চৌদ্দগ্রামে কাশিনগর গণিমিয়া বাজারে শাফা খতম অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে তৃতীয়বারের মত বার্ষিক বড় শাফা খতম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কাশিনগরের দক্ষিণ যাত্রাপুর গণিমিয়া বাজার পরিচালনা কমিটির আয়োজনে এ কোরআন খতম অনুষ্ঠিত হয়।
গণিমিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বড় শাফা খতমের প্রতিষ্ঠাতা শাহপরানের পরিচালনায় খতম শেষে মুনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের আ’লা হযরত পীর সাহেব শাহ্ আহম্মদ সা’দ সিদ্দিকী আল-কোরায়েশী (বড় হযরত)।
উপজেলার গোপালনগর মাদরাসার সহ-সুপার মাওলানা শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পেশ করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, কাশিনগর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়াতুল্লাহ নূরী।
এ সময় গুণবতী ডিগ্রি কলেজের অধ্যাপক মো: আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, শাফা খতম আয়োজক কমিটির সভাপতি হাজী আলী মিয়া, সহ-সভাপতি আবুল হাশেম, ক্যাশিয়ার মাস্টার জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন