ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও সাবেক সংসদ সদস্যের ম্যুরাল ভাংচুরের ঘটনায় নিন্দার ঝড়


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১১-২-২০২৪ বিকাল ৬:২১
খুলনার পাইকগাছা জিরোপয়েন্ট চত্বরে সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সাথে সাবেক সংসদ সদস্যের প্রতিকী ম্যুরালটি কে বা কারা ভাংচুর করেছে। শনিবার পৌরসদরের জিরোপয়েন্টে অবস্থিত বঙ্গবন্ধুর  ম্যুরাল ভাঙ্গার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি অবগত হওয়ার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখা যায়,বঙ্গবন্ধুর ম্যুরালে পাশা-পাশি আরোও বসানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন (এমপি) ও সদ্য সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু'র পাথরে খঁচিত ছবি। সবকটি ছবিই কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। উপস্থিতিদের ধারনা ২/৪ দিনের মধ্যে কোন এক সময় দুর্বৃত্তরা  খুলনা-৬ এর সদ্য সাবেক  সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ম্যুরাল টি শক্ত  কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভাংচুর করেছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  আনোয়ার ইকবাল মন্টু বলেন যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে সেটা খুবই দুঃখজনক। ভাল কাজের স্বীকৃতি না দিলে সমাজে ভাল কিছু আশা করা যায়না।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনাস্থলে যান এসময় তিনি বলেন,ঘটনাটি দুঃখজনক পুলিশ বিষয়টি তদন্ত করছে। দুষ্কৃতকারী যেইহোক তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেয়া হবে। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম বলেন,বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। দ্রুতই ভাল রেজাল্ট পাওয়া যাবে আশা করছি।ম্যুরালের পরিকল্পনা ও বাস্তবায়নকারি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃআক্তারুজ্জামান বাবু বলেন,ম্যুরালে শুধু আমার ছবি নয় জাতির জনকের ছবি,মাননীয় প্রধানমন্ত্রীর ছবি,বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের ছবি পাথরে খচিত ছবি দিয়ে তৈরী করা হয়েছে। যাতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা। এটা শুধু জিরোপয়েন্ট নয় পাইকগাছা কে সৌন্দর্য মন্ডিত করেছে। কোন অশুভ চক্র এ জঘন্য কর্ম করেছে।এর নিন্দা জানানোর ভাষা আমার নেই। তিনি আরো বলেন, আমি এমপি থাকা কালীন অনৈতিক সুবিধা না পাওয়া ছাড়াও মাদক ব্যাবসায়ী একটি  চক্র এমটি করতে পারে। এদিকে ম্যুরাল ভাংচুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দাবি করেছেন তারা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ