শিবচরে মাদবরেরচর রহিমউদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। শিবচর উপজেলার মাদবরেরচর রহিমউদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টা থেকে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: সেলিম মিয়া, পূর্ব সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য সেলিম মাদবর, ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মো: হালিম রাঢ়ি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য চৌধুরী ইমন,মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদবরেরচর ও পাঁচ্চর ইউনিয়নের বিন এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, পুরাতন ও বর্তমান শিক্ষার্থীসহ অন্যন্নরা।
বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন