টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সম্পাদক খন্দকার আছাব মাহমুদ
ঢাকায় বসবাসরত টাঙ্গাইলের সাংবাদিকদের সংগঠন "টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ। সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে খান মোহাম্মদ সালেক এর সভাপতিত্বে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৬ মেয়াদের জন্য সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি ও খন্দকার আছাব মাহমুদকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রতন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি: জাহাঙ্গীর ফিরোজ, সহ সভাপতি: শেখ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক: আনিসুর রহমান খান ও শাহনাজ পারভিন এলিস, কোষাধ্যক্ষ: ডি এম অমর, সাংগঠনিক সম্পাদক : তৌফিক অপু, প্রচার সম্পাদক: ওয়ালিদ খান, দফতর সম্পাদক: হাফিজুর রহমান , নারী বিষয়ক সম্পাদক: নাজনীন লাকী।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এগার জন। ১. ডঃ হারুনুর রশিদ, ২.একাব্বর হোসেন, ৩.আনিসুর রহমান, ৪.রেজাউল করিম, ৫.তারেক সালমান, ৬. আশরাফ সরকার, ৭. আতিকুর রহমান, ৮. ফেরদৌস সালাম
৯. নুরুল হুদা, ১০. মুশফিক খান ও ১১. আবু মো. মাচানী। পদাধিকার বলে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী সদস্য বলে গণ্য হবেন।
এছাড়া ফোরামের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, যা নির্বাহী কমিটির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied