কুতুবদিয়ায় পরকীয়া মামলায় যুবকের ৩ বছরের সাজা
কক্সবাজারের কুতুবদিয়ায় পরকীয়া মামলায় এক যুবককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামী ফছিহ উদ্দীন(২৫)। তিনি উপজেলার লেমশিখালী ইউনিয়নের লুৎফার পাড়ার মৃত আবু তালেব প্রকাশ মদন্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট আইয়ুব হোছাইন।
আদালত সূত্রে জানা যায়, বাদীর আনিত অভিযোগ ৪৪৮ ধারায় প্রমাণিত হওয়ায় আসামিকে ১ বছরের সশ্রম ও ১ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। এবং ৪৯৭ ধারায় ২ বছর সশ্রম ও ৩ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, স্ত্রীর সাথে পরকিয়ার অভিযোগ এনে লেমশীখালী ইউনিয়নের করলা পাড়ার বাসিন্দা মুহাম্মদ ইদ্রিস বাদী হয়ে একই ইউনিয়নের আবু তালেব মদন্যার ছেলে ফছিহ উদ্দিন (২৪) এর বিরুদ্ধে ২৮৭/২০২১ মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন দিনমজুর। সংসার খরচ যোগাতে গাড়ি চালান চট্টগ্রাম শহরে। তিনি বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আসামি তার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক স্থাপন করেন। একাধিকবার তার স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আসামিকে ধরা হয়।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা