ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ৫ জনের জেল-জরিমানা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ১২:১২
ভোলার লালমোহনে পাঁচ মাদকসেবি কে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে ৩মাসের জেল ও দুইশত টাকা করে জরিমানা প্রদান করেন সহকর্মী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। 
দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরসভা ৪নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে সজিব, আবদুল খালেকের ছেলে শিবলু, আবুল কালামের ছেলে ফরহাদ, পৌরসভা ৫নং ওয়ার্ডের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ও আবুল কালামের ছেলে তুহিন।
জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের একটি নির্জন মাঠে গাঁজাসেবন করছিল সজিব, শিবলু, ফরহাদ, জিহাদ ও তুহিন। এসময় গাঁজাসেবীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, আটককৃতদের পুনরায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বীকারোক্তি শুনে প্রত্যেককে ৩ মাসের জেল ও দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত