১৫ কোটি টাকার নির্মাণ কাজের উদ্বোধন করছে চসিক
১৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ব্রীজ ও তিনটি ফুটওভার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর প্রাণকেন্দ্র থেকে প্রান্তিক এলাকা সব জায়গায় যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন ও নিরাপদ করতে ব্রীজ, ফুটওভারব্রীজ, রাস্তা নির্মাণ করছি। অবৈধ দখলদারদের কাছ থেকে রাস্তা, ফুটপাত, নালা উদ্ধার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম হবে বিশ্ববাণিজ্যের হাব, নান্দনিক নগরী।
এদিন উদ্বোধন হওয়া ফুটওভার ব্রীজগুলো হল ৫ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে জিইসি মোড়ে চতুর্মুখী ফুটওভার ব্রীজ, ২ নং জালালাবাদ ওয়ার্ডস্থ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সড়ক সংযোগস্থলে ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুটওভার ব্রীজ, ৫ নং মোহরা ওয়ার্ডস্থ কাপ্তাই রাস্তার মোড়ে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুটওভার ব্রীজ এবং ৫ নং মোহরা ওয়ার্ডস্থ ১৩১ ফুট দৈর্ঘ্যের ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ওসমানিয়া পি.সি. গার্ডার ব্রীজ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোঃ মোরশেদ আলম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, কাজী নুরুল আমিন, জেসমিন পারভীন জেসী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, রিফাতুল করিম।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান