ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়ায় নববধূকে গলা কেটে হত্যা, সীমান্তে বিজিবির হাতে আটক স্বামী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৪-২-২০২৪ বিকাল ৬:১

আখাউড়ায় নববধূকে গলা কেটে হত্যার পর ভারতে পালানোর সময় সীমান্তে বিজিবির হাতে ধরা পড়েছে ঘাতক স্বামী হামিদুল ভূইয়া (২৮)।আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হীরাপুর বড় মোড়া সীমান্ত থেকে বিজিবির ফকিরমোড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। হামিদুল ওই এলাকার মৃত আ. লতিফ ভুইয়ার ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ। তিনি জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় হামিদুল ভূইয়াকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে জানা যায় তিনি স্ত্রী হত্যায় অভিযুক্ত আসামি। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৭-৮ মাস আগে হামিদূল ভুইয়া সৌদি আরবে থাকা অবস্থায় সদর উপজেলার বাসুদেব গ্রামের আ. রাজ্জাকের মেয়ে তাসলিমা আক্তারকে মুঠোফোনে বিয়ে করেন। সম্প্রতি হামিদূল দেশে ফিরেছেন। গত ১০ ফেব্রুয়ারি হামিদুল পারিবারিকভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে তাসলিমাকে নিজ বাড়িতে উঠিয়ে নিয়ে আসেন। আনুষ্ঠানিক বিয়ের ৩ দিনের মাথায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যে ঘরে তাদের বাসর হয়েছিল সেই ঘরেই তাসলিমাকে গলা কেটে হত্যা করেন হামিদূল। এ সময় হামিদূলের বড় ভাই হানিফ ভুইয়া ঘটনাটি আঁচ করতে পেরে এগিয়ে গেলে তারও গলা কাটার চেষ্টা করেন তিনি। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন