লালমোহনে ট্রলির চাপায় বৃদ্ধা নিহত, আহত-১
ভোলার লালমোহনে মালবাহী ট্রলির চাপায় মুনছুড়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জাফর (৬২) নামে আরেক বৃদ্ধ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ১০টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ড লঞ্চঘাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত মুনছুড়া উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আসুলি গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী ও আহত জাফর পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আবদুল হালিমের ছেলে। আহতকে উন্নয়ন চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, সকালে লঞ্চঘাট সড়ক থেকে একটি ট্রলি লালমোহন বাজারের দিকে আসছিল। এসময় মুনছুড়া ও জাফর সড়ক পাড় হতে গেলে ওই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠিয়ে দেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে বৃদ্ধা মুনছুড়া কে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রলি ও ড্রাইভার থানা হেফাজতে রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied