ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৪:২০

জয়পুরহাট জেলায় মোট ৩০ টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার মোট পরিক্ষার্থীর সংখ্যা  ১৩ হাজার ২৩৩ জন।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা যায় পরিক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জয়পুরহাট জেলায় এবার ৩০ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৩ হাজার ২৩৩ জন। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রয়েছেন ৯ হাজার ৬১৭ জন। দাখিল পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২ হাজার ৩৭৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ে পরিক্ষার্থী রয়েছেন ১ হাজার ২৪১ জন। প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন,জয়পুরহাটে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা নজর রাখছি। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস রোধে  প্রশাসন সবসময় তৎপর রয়েছে। 

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেয় এবং প্রবেশ পত্র যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের  ব্যবস্থা করেন । সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ