ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে অবৈধভাবে ধান মজুদ দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৪:২০

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে শাহজামাল নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে ৪০০ বস্তা ধান মজুদ রাখার দায়ে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা খাদ্য কর্মকর্তা ইউনুস আলী সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, বাজারে কৃতিম সংকট সৃষ্টি ও ভোক্তার অধিকার ক্ষুন্ন করে অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ রাখার কোনো সু্যোগ নেই। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়িকে মজুদকৃত ধানগুলো বৃহস্পতিবার বিকেল ৪ টার মধ্যে বাজারজাত করতে বলা হয়েছে অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আর যারা এরকম অবৈধভাবে মজুদের কাজে জড়িত থাকবে জনস্বার্থে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার