ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩৩ জন অনুপস্থিত
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টায় এ পরীক্ষা শেষ হয়। এতে প্রথম দিনে ২২৬১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩৩ জন অনুপস্থিত রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় ২ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে এসএসসি ১৬৮২ জনের মধ্যে ১৭ জন, দাখিল ৩১২ জনের মধ্যে ১৩ জন, ভোকেশনাল ২৬৭ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত রয়েছে।
উপজেলার ৫ টি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদেরকে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষা অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। প্রথম দিনে কোন প্রকার অনিয়ম ও অভিযোগের ঘটনা ঘটেনি। আগামী দিনগুলোতেও পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied