বাঁশখালীতে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম পরিদর্শনে প্রকৌশলী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অধ্যাপক আসহাব উদ্দিন সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে, কাজ বুঝিয়ে না দিলে বিল পাবেনা ঠিকাদার,পরিদর্শনকালে বললেন প্রকৌশলী ফাহাদ।
উপজেলার গুনাগরী চৌমুহনী টু মোশাররফ আলী মিয়ার বাজার সংযোগ অধ্যাপক আসহাব উদ্দিন সড়ক সংস্কারের জন্যে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ দেন এলজিইডি।গত ২০২২ সালের আগস্ট মাসে সড়কটির কাজ উদ্বোধন করা হলেও শুরু থেকেই ছিলো কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগ। ওই বরাদ্দে কার্পেটিংসহ ৪ কি.মি. সংস্কার করার কথা থাকলেও ওই সড়কের জরাজীর্ণ হয়ে পড়া পূর্বের কার্পেটিংয়ের ময়লাযুক্ত কালো রাবিশ ও নিম্নমানের ইট ভাঙ্গা গুটিয়ে দিয়ে রোলার গাড়ী দ্বারা সামান্য রোলিং করার পর দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ সম্পূর্ণ রূপে বন্ধ করে রাখে ঠিকাদার, এতে শুষ্ক মৌসুমে ধুলায় ধূসরিত হওয়াতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগের অন্ত নেই পথচারীদের।
গুনাগরী মোড় টু মোশাররফ আলী মিয়ার বাজার সংযোগ আসহাব উদ্দিন সড়কটি খুবই ব্যস্ততম ও জনবহুল চলাচল সড়ক। উপকূলের বাহারচড়া, খানখানাবাদসহ পশ্চিম অঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীসহ প্রতিনিয়ত ২০/২৫ হাজার মানুষের চলাচল সড়ক হলেও দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ বন্ধ থাকায় একপর্যায়ে অচলাবস্থা সৃষ্টি হয়ে পড়েছে। দুর্ভোগ থেকে বাঁচতে সড়কটির সংস্কার দ্রুত শেষ করতে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।
সড়কটির কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আবছার কনস্ট্রাকশনে কর্মরত খোরশেদ নামে এক লোক বলেন, বিল না পাওয়াতে কাজ বন্ধ রাখা হয়েছে, বিল না পেলে কাজ করাতো সম্ভব না। বিল পেলেই কাজ করতে পারবো।
এরই মধ্যে ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে সিনিয়র প্রকৌশলী (এলজিইডি) সুমন তালুকদার ও সহকারী অফিসার নুরুল ইসলামকে সাথে নিয়ে সড়কটির কাজ পরিদর্শনে যান বাঁশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ, এসময় তিনি বলেন, কাজে যেই সব ত্রুটি হয়েছে তা ঠিক করে দেয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। মাঝপথে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার, কেন বন্ধ করেছে তা বলেনি, আর কার্পেটিংয়ের কাজ করবে কিনা তাও ক্লিয়ার করে বলেনাই ঠিকাদার। ত্রুটিপূর্ণ কাজ গুলো ঠিক করে না দিলে বিল পাবে কিভাবে? যথাযথ কাজ বুঝিয়ে দিতে পারলে বিল পেমেন্ট পাবে এটাই স্বাভাবিক। কাজ না করে এমনিতেই বিল পাওয়ারতো কথা নয়। কাজ করতে পারবে কি পারবেনা তা যদি ক্লিয়ার করে বলতো তাহলে কাজটা শেষ করার জন্যে হয়তো আমরা অন্য কোন পদক্ষেপ গ্রহণ করতাম। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে যথাযথ কাজ আদায় করে নেয়া। এসময় তিনি আরও বলেন, আমি দায়িত্বে থাকাবস্থায় কেউ কাজে ফাঁকি দিতে পারবেনা, আমার দায়িত্ব হচ্ছে যথাযথ কাজ বুঝে নেওয়া,কাজ বুঝিয়ে না দিলে বিল পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান প্রকৌশলী ফাহাদ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি