ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কক্সবাজারে 'দৈনিক সকালের সময়' পত্রিকার বর্ষপূর্তি উদযাপন


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৫-২-২০২৪ রাত ১০:৪০

কক্সবাজারে "বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক" স্লোগানে প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর দুইটায় কক্সবাজারে আভিজাত রেস্তোরাঁ ক্যাফে একাত্তরের হলরুমে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মেজবানের আয়োজন করা হয়।

দৈনিক সকালের সময় পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোঃ ইয়ামিন হোসেন, কক্সবাজার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ, দৈনিক কক্সবাজার প্রতিদিনের নির্বাহী সম্পাদক মেজবাউর রহমান, দৈনিক দৈনন্দিনের সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর আমজাদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন আহমেদ, দৈনিক দৈনন্দিনের পরিচালনা সম্পাদক ও যুবলীগ নেতা জি এম জাহিদ ইফতেখার, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও ডিএনএন এর প্রধান নির্বাহী আনসার হোসেন, দৈনিক যায়যায়দিনের কক্সবাজার জেলা প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) এসএম শাকিল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোঃ হাশিম, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম সেলিম উল্লাহ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম,  দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওয়াহিদ রুবেল, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নেজাম উদ্দিন, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, দৈনিক দৈনন্দিনের বার্তা সম্পাদক ইরফান উল হাসান, দৈনিক যুগান্তরের রামু প্রতিনিধি হাসান তারেক মুকিম, দৈনিক যুগান্তরের নাইক্ষংছড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক কক্সবাজার বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আজিজ রাসেল, দৈনন্দিন অনলাইন ইনচার্জ এইচ এম আরমান, উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি শ ম ইকবাল বাহার, দৈনিক দৈনন্দিনের বিশেষ প্রতিবেদক শাহী কামরান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহনেওয়াজ জিল্লু, আলোকিত উখিয়ার অফিস প্রধান আমিনুল ইসলাম সাগর, দৈনিক সকালের সময়ের মহেশখালী প্রতিনিধি তারেক আজিজ, রামু প্রতিনিধি সাইদুজ্জামান, লামা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াস সানি, দৈনিক বাঁকখালীর চীফ রিপোর্টার আবু সায়েম, দৈনিক দেশ বিদেশের স্টাফ রিপোর্টার এস এম রুবেল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মইন উদ্দিন, ফরহান এক্সপ্রেসের এমডি বাহাদুর হোসাইন, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার আমিনুল কবির, দৈনিক মেহেদীর ভ্রাম্যমান প্রতিনিধি এম এ সাত্তার, দৈনিক সমকাল বার্তার সম্পাদক কাজী তামজিদ পাশা, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, দৈনিক দৈনন্দিনের উখিয়া প্রতিনিধি ইমরান আল মাহমুদ, দৈনন্দিন অনলাইনের রিপোর্টার ঝিলিক আফরোজ রুহি, উম্মে হাবিবা শিরু, পরিবেশবাদী সংগঠন কক্সিয়ান এক্সপ্রেস’র কার্যকরী সদস্য মোহাম্মদ শাহ আলম, মোরশেদ আলম প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কিছু গণমাধ্যম মানুষকে বিব্রত এবং বিভ্রান্তি করতে সংবাদ পরিবেশন করে সে ক্ষেত্রে সকালের সময় বাস্তবতা সত্যতা যাচাই করে পাঠকের কাছে সংবাদ তুলে ধরে। যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে সকলের সময় খুব কম সময়ের মধ্যেই মানুষের কাছে হয়ে উঠেছে প্রিয় দৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

অতিথিরা আরও বলেন, অস্বীকারের উপায় নেই, স্বাধীনতা-পরবর্তী ৫ দশকে অনেক সংবাদমাধ্যমের জন্ম হয়েছে, অপমৃত্যুও ঘটেছে, কোনো কোনোটি যে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। এ ক্ষেত্রে দৈনিক সকালের সময় ব্যতিক্রম। এ পত্রিকা তার জন্মলগ্ন থেকে অদ্যাবধি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত