শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক কৃষকের বোর জমির ধান কর্তন ও গরু দিয়ে খাওয়ানোর বিষয়ে থানায় অভিযোগ
শান্তিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রভাবশালী কর্তৃক অসহায় দরিদ্র বর্গাচাষী কৃষকের ৪ একর বোর জমির ধান কর্তন ও গরু,ছাগল ভেড়া দিয়ে খাওয়ানো ও জমির পানি ছেড়ে ফসলী জমি অনাবাদি রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরগাপাশা ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন জামখলা হাওরে। এ বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারী বাগেরকোনা গ্রামের রফু মিয়ার ছেলে আতালিব মিয়া বাদী হয়ে লালপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ছহিল মিয়াকে প্রধান আসামী করে বাগেরকোনা ও লালপুর ১৬ জনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে এবং বৃহস্পতিবার সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিগত ১৮ জানুয়ারী ২০২৪ ইং তারিখে নামাংকিতদের বিরুদ্ধে মারামারি সংক্রান্ত বিষয়ে শান্তিগঞ্জ থানায় একটি ফৌজধারী মামলা হয়েছিল। বাদী ছিলেন উক্ত মামলার জখমী স্বাক্ষী। তিনি একজন একজন বোর বর্গাচাষী দরিদ্র কৃষক। লন্ডন প্রবাসী হাজী ইন্তাজ মিয়ার ৪ একর জমি বর্গাচাষ করেন তিনি। সেই ফৌজধারী মামলায় অভিযুক্তরা জামিনে মুক্ত হওয়ার পর আতালিব মিয়ার বোর জমিতে পানি সেচ দিতে বাঁধা নিষেধ করেন। এই বোর জমিগুলো অভিযোগকারীর বাড়ী থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অভিযুক্তদের বাড়ীর সামনে হওয়ার সুবাধে প্রতিদিন সন্ধ্যায় বা রাতের আঁধারে বাদী সহ তিনির আত্মীয় স্বজনের বোর ফসলী জমির পানি ভাঙ্গা ছেড়ে দিয়ে শুকিয়ে ফেলে এবং জমির ধান ও গাছ কেটে,গরু,ছাগল ও ভেড়া দিয়ে খাওয়াইয়া মারাত্বক ক্ষতি সাধন করে। এতে করে উক্ত জমি পতিত বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, বিগত ১৩ ফেব্রুয়ারী অভিযুক্তরা প্রভাব খাটিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়া জমির পানি ছেড়ে দেয় ও গরু দিয়ে প্রকাশ্যে ধান খাওয়ায়। খবর পেয়ে আতালিব মিয়া সহ গ্রামের কিছু লোক ঘটনাস্থলে উপস্থিত হইয়া ফসলী জমি থেকে পানি ছাড়া ও গরু দিয়ে খাওয়ানোর কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারধরের জন্য উদ্যত হয়। সুর চিৎকার শুনিয়া আশপাশের লোকজন জড়ো হইলে পরিস্থিতি শান্ত হয়। পরে বর্গাচাষী আতালিব মিয়া শান্তিগঞ্জ থানায় অভিযোগ করিলে গত বৃহস্পতিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। প্রত্যক্ষদর্শী বাগেরকোনা গ্রামের আনোয়ার মিয়া সহ অনেকেই জানান,এ ভাবে দিনদুপুরে কৃষকের ধান কেটে নেওয়া গরু দিয়ে খাওয়ানো পৃথিবীর ইতিহানে বিরল। বিষয়টি নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে যেকোন সময় রক্তক্ষীয় সংঘর্ষ ঘটতে পারে বলে ও জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের কুটি মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা গরু দিয়ে ধান খাওয়াইনি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপোক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত