টাঙ্গাইলে গৃহায়ন তহবিলের তালিকাভুক্ত এনজিও প্রতিনিধি ও সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়
টাঙ্গাইল জেলার গৃহায়ন তহবিলের তালিকাভুক্ত এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের আয়োজনে, টাঙ্গাইলে সোসিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন সেবা টাওয়ারে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মোঃ জাকের হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহবিল কমিটির ফান্ড ম্যানেজার এ.কে.এম গোলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক কে.এ.এম.এম. রইসুল ইসলাম ও সোসিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা)'র নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন।
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গৃহায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে যাদের জমি আছে, ঘর নাই, তাদের গৃহ ঋণ প্রদান করা হবে। সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ জাকের হোসেন জানান, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিল থেকে সারাদেশে লক্ষধিক ঘর নির্মাণ করে দেয়া হয়েছে এবং এসব
ঘরে ৫ লক্ষাধিক লোক বসবাস করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি'সহ সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গৃহায়ন তহবিল কমিটির অতিরিক্ত পরিচালক মোঃ আকতার উদ্দিন মেহেদী, যুগ্ম পরিচালক সৈয়দ মুক্তার আলম, উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মুমিন, সহকারী পরিচালক নোমান ইসলাম, সেবা সংস্থার পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান মল্লিক, পরিচালক (কার্যক্রম) মোঃ শাহিনুর ইসলাম, পরিচালক (অর্থ) মোঃ মনিরুল হক ও উপ-পরিচালক তাপস সরকার।
এ মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলার ৩৬টি এনজিও প্রতিনিধি, গৃহায়ন ঋণের উপকারভোগী, সম্ভাব্য ঋণগ্রহীতা, সুধীজন 'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গৃহায়ন তহবিল কমিটির উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied