রায়গঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম নাহিদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটু, ছাত্র লীগের সভাপতি রবিন সরকার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এ বিষয় ধর্মীয় ও সামাজিক নেতা হিসেবে ইমাম ও খতিবদের সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২৫জন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied