মহিপুরে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু
পটুয়াখালীর মহিপুরে পুকুরে ডুবে হূমায়রা নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর বারটার দিকে মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউপির হাসানের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার বাবা মায়ের সাথে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি। শুক্রবার দুপুরে আদুরে কন্যাকে ঘরে রেখে পরিবারের সদস্যদের নিয়ে মরিচ খেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পরেন মা হাফিজা। খেত থেকে ঘরে ফিরে হূমায়রাকে দেখতে না পেয়ে অনেক খুঁজে পাশের বাড়ির ইব্রাহিম আকনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, পুকুর ধারে খেলার ছলে পানিতে ডুবে যায় শিশুটি। মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার জানান, বিয়ষটি কেউ আমাদের অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দ্যাখা হবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা