পত্নীতলায় বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচল
নওগাঁর পত্নীতলা উপজেলার প্রধান ও আঞ্চলিক সড়ক গুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে খোলা ট্রাকে বালু বহন করা হচ্ছে। সড়ক দিয়ে চলাচলরত পথচারী, চালক ও যাত্রীদের চোখে-মুখে বালু ঢুকছে। এতে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক বালু নিয়ে চলাচল করে। গতকাল শুক্রবার নজিপুর বাসস্ট্যান্ড সড়কে কাপড় বা ত্রিপল ব্যবহার না করে খোলা অবস্থায় বেপরোয়াভাবে বালু নিয়ে যেতে দেখা গেছে। অথচ নিয়ম অনুযায়ী ট্রাকে বালু-মাটি বহনের ক্ষেত্রে কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে বহন করার কথা। কিন্তু ব্যবসায়ীরা তা না করে ইচ্ছেমতো বালু বহন করছেন। ফলে চলন্ত গাড়ি থেকে বালু উড়ে পথচারীদের চোখে-মুখে লাগছে। মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। গাড়ির পেছনে থাকা যানবাহন বিশেষ করে মোটরসাইকেল চালকরা চোখে-মুখে বালু ঢুকে দুর্ঘটনার শিকার হন। সড়কে চলাচলেও ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।
মোটরসাইকেল চালক আশরাফুল,সোহেল রানা, ফরহাদ হোসেন, হুমায়ন কবির, মামুন রেজা, শামিম হোসেন বলেন, খোলা ট্রাকে বালু নেয়ার সময় বালুকণা উড়ে এসে চোখে পড়ে। চোখ বন্ধ হয়ে যাওয়ায় মেটরসাইকেল চালাতে সমস্যা হয়। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
পত্নীতলা উপজেলা এলাকার কয়েক স্থানে স্থানীয় অনেকেই বালু ব্যবসা করেন। বালু বহনকারী ড্রাম ট্রাক ও ট্রাক্টর থেকে ধুলা-বালু উড়ে চোখে-মুখে লেগে যাত্রীদের চরম বিড়ম্বনায় ফেলছে। বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পান না। আবার ভ্যান চালক বা স্থানীয় ব্যক্তিরা এ বিষয়ে প্রতিবাদ করলে উল্টো ভয়ভীতি দেখানো হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, বালুর যারা ঠিকাদার আছে তাদেরকে আমি বলে দিচ্ছি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি