ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বুলেটসহ অস্ত্র নিয়ে ঢেমশার তুর্কি গ্রেফতার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ২:৫

চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক মামলার আসামি তানভিরুল ইসলাম (২৫) প্রকাশ তুর্কিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পুড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত তানভির উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মোবারক ড্রাইবারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুড়া মসজিদ এলাকায় একটি ক্রিকেট মাঠে তুর্কিসহ বেশ কয়েকজর তার সঙ্গী ক্রিকেট খেলছিল। ওই সময় মাঠের পাশে দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া পরবর্তী মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তুর্কি এবং তার সঙ্গীদের ধাওয়া করে। এসময় তুর্কিকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, তানভীরুল ইসলাম ওরফে তুর্কিকে একটি অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং আজকেও পুনরায় তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে তাকে গ্রেফতার করা সাতকানিয়া থানার এসআই আব্দুর রহিম জানান,তাকে গ্রেফতারের সময় তার দলবল বেশ কয়েকবার ইটপাটকেল নিয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করছিলো, তাকে গ্রেফতার করে থানা পর্যন্ত আনা এত সহজ ছিলনা।

সাতকানিয়া থানায় বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে তুর্কির বিরুদ্ধে বেশকয়েকটি মামলাও আছে এবং সেই মামলাগুলিতে গ্রেফতারী পরোয়ানাও জারী আছে মাননীয় আদালতের।এদিকে ঢেমশা মাইজপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান-এলাকার সকল অপকর্মের সাথে এই তুর্কি জড়িত।

এদিকে শুক্রবার রাতে সাতকানিয়া থানার বাইরে অবস্থান করা তুর্কির মা আর বোন এই প্রতিবেদককে জানান,তাদের সন্তান তুর্কি স্থানীয় রাজনৈতিক রোষানলের শিকার।তাকে ক্রিকেট খেলার মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন