বাঁশখালীর বাহারচড়া উপনির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা এবং ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
জানা যায়, বাহারচড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, এতে ১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) মনোনয়ন যাচাই-বাছাইকালে জয়নাল আবেদীন ঝন্টু নামে এক প্রার্থীর বিরুদ্ধে মামলার যাবজ্জীবন সাজার আদেশ বহাল থাকায় ও অপরজনের মনোনয়নে ত্রুটি ও ভুল তথ্য উপাত্ত ধরা পড়ায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জয়নাল আবেদীন ঝন্টুর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা বহাল থাকায় ও অপরজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিকদারের মনোনয়ন ফরমে ত্রুটি ও তথ্য উপাত্ত গোপন করায় এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা যায়।
একই সাথে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন অফিস। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন, এম বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম, মোঃ জসিম উদ্দিন, মোঃ রেজাউল করিম চৌধুরী, মোঃ ওসমান, মায়মুনুর রশিদ চৌধুরী, মোঃ মোস্তাক আলী চৌধুরী টিপু, সাদুর রশিদ চৌধুরী, মোঃ নাছির উদ্দীন খান, মোঃ দেলোয়ার আজিম প্রমূখ।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা জানান, বাহারচড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে, তন্মধ্যে বৃহস্পতিবার যাচাই-বাছাইকালে জয়নাল আবেদীন ঝন্টুর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা বহাল থাকায় মনোনয়ন বাতিল করা হয় এবং হলফ নামায় তথ্য গোপন ও ত্রুটি ধরা পড়ায় তৌহিদুল ইসলাম সিকদারের মনোনয়ন বাতিলসহ সর্বমোট ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং বাকি ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মৃত্যু বরণ করায় পদটি শূন্য হয়ে পড়ে, এতে পরিষদের কার্যক্রম যথাক্রমে পরিচলনার লক্ষ্যে গত ২৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ওই ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাইকালে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং কাগজপত্র যথাযথ থাকায় ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন অফিস।
আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষদিন, এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং-, এবং ৯ মার্চ ২০২৪ ইং- ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে নারী /পুরুষ সর্বমোট ভোটার সংখ্যা ৩১,২৭৬ ভোট।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি