ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাবির অধ্যাপকের পিএইচডি ডিগ্রী অর্জন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৩:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স  এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুল ইসলাম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের মরহুম বশিরুল ইসলামের পুত্র। মায়ের নাম হাবিবা খাতুন। 

গত ১৩ ফেব্রুয়ারি রাজশাহী  বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৯ তম সভায় গবেষণার সর্বোচ্চ ডিগ্রি অনুমোদিত হয়। তার গবেষণার শিরোনাম ছিল: "Information Service Innovation Through Knowledge Sharing: A Study on Information Professionals of Bangladesh"। গবেষণার সুপারভাইজার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড.জয়ন্তী রাণী বসাক। 

জানা গেছে, ২০০৭ সালের ২১ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এর আগে ১৯৯৯ সালে অনুষ্ঠিত এমএসএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় স্বর্ণ পদকে ভূষিত হন। পিতা মাতার পাঁচ সন্তানের মধ্যে তিনি কনিষ্ঠ।
এ বিষয়ে অধ্যাপক হাবিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সুপারভাইজার ম্যাডাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা, যারা সবসময়ই পরোক্ষভাবে আমার এ অর্জনের পেছনে উৎসাহ জুগিয়েছেন। সকলের কাছে দুআ প্রার্থী।

এমএসএম / এমএসএম

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত