ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে মৎস্যচাষী মাঠ স্কুল গঠনে পরামর্শ সভা অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৪:৪৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মৎস্যচাষী মাঠ স্কুল গঠন বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৭ ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জের সদরপুরে বশির মিয়ার বাড়িতে হাতে কলমে ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মাছ চাষ শিক্ষার লক্ষে মৎস্যচাষী মাঠ স্কুল গঠন বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। 

মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মৎস্যচাষী মাঠ স্কুল গঠনের জন্য ধানক্ষেতে মাছ চাষ সিবিও এবং মাঠ স্কুলের আগ্রহী মোট ৫০ জন নারী ও পুরুষ চাষী সভায় অংশগ্রহণ করেন। সভায় মৎস্যচাষী মাঠ স্কুল গঠনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোকপাত করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারী কর্মকর্তা  মনিরুজ্জামান, স্থানীয় বেসরকারী সংস্থা আরপিডব্লিও'র নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবীর, সহ-সভাপতি মোঃ নুরুল হক, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নিপেশ পাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত