গ্রীস ফেরত অসুস্থ বেলায়েত হোসেনের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক
১৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় গালফ এয়ার (জিএফ-২৫০) বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রীস থেকে অবতরণ করেন গুরুতর অসুস্থ বাংলাদেশি কর্মী বেলায়েত হোসেন। বিমানবন্দরে বেলায়েতকে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
এরপর ব্রেইন স্ট্রোকে প্যারালাইজড অবস্থায় আসা বেলায়েত হোসেনের পুনর্বাসন, উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসনের জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়নের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ। এ সময় প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইন চার্জ মু. আব্দুল হান্নান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, বেলায়েত হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের চিঠি মারফত জানা যায় গ্রীসে ব্রেইন স্ট্রোক করে তার শরীরের এক পাস সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারী এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আজ দেশে ফেরেন বেলায়েত হোসেন। তিনি সেখানে থাকা অবস্থায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিয়েছিলেন। ফলে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১ লক্ষ টাকা পাবেন বলে জানিয়েছেন দেবব্রত ঘোষ। পরবর্তীতে ব্র্যাকের পক্ষ থেকে ভুক্তভোগীকে দীর্ঘ মেয়াদি আবাসন চিকিৎসাসহ সার্বিক সহায়তা প্রদান করা হবে মর্মে জানা যায়।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
Link Copied