আনসার-ভিডিপি রাষ্ট্রপতি পদক পেলেন শিবগঞ্জের শহিদ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপিতে) সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য ‘রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা দলের পদক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ১নং ওয়ার্ডের ভিডিপি দলনেতা শহিদ ইসলাম । শিবগঞ্জের ইতিহাসে তিনি এই প্রথম এই পদক পেলেন।
সহিদ ইসলাম কানসাট ইউনিয়ানের পার্বতীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। সে ২০০৬ সালে বাংলাদেশ আনসার ভিডিপি সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করে।
স্থানীয় ও জাতীয় নির্বাচনে সঠিক ভাবে দায়িত্বপালন, দূর্গাপূজার ডিউটি, করোনাকালীণ সময়ে এক নিষ্ঠভাবে দায়িত্ব পালন , অফিস কর্তৃক বিভিন্ন সময় চেকপোস্ট ডিউটি ও পুলিশের কাজে সহায়তা করা, বাল্য বিয়ে বন্ধ ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননা পদক তুলে দেন।
রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা পদক প্রাপ্ত শহিদ ইসলাম লেন, আমার জীবনের চাওয়া পাওয়া সবটুকু পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার তুলে দিয়েছেন। আসলে আমি কাজ করি পদক পাওয়ার উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের সেবা করার জন্য নিজেকে নিয়োজিত রেখেছি, আমি সারা জীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ।
মেহেদী হাসান নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, শহিদ ইসলাম রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা দলের পদক( সেবা) পেয়েছেন। শুধু শহিদ আনন্দিত হয়নি এখানে চাঁপাইনবাবগঞ্জবাসী আনন্দিত হয়েছে। আমরা গর্বিত।
শিবগঞ্জ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার বলেন, নিষ্ঠাবান, পরিশ্রমী , শৃঙ্খলা বোধ, দায়িত্বশীল এ সকল গুন তার মধ্যে আমি লক্ষ্য করেছি। তিনি রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা দলের পদক( সেবা) পাবার জন্য যোগ্য ছিলেন। আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। শহিদ ইসলাম শিবগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied