কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার দাবীতে স্মারকলিপি প্রদান
কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বাকী আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএএ, বিপিএম,পিপিএম এর নিকট কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ ৪ সংগঠন যৌথভাবে স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মজিবুল শেখ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এইচ এম বেলাল, সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক চাঁদ আলী, সদস্য সুমন মাহমুদ, রাসেল আহমেদ, আরিফ খন্দকার প্রমুখ।
এ সময় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, অপরাধী যেই ই হোক তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দুজন আসামী গ্রেফতার হয়েছে, বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে বাকী আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied