চাঞ্চল্যকর ডাকাতি মামলার ৯ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার
ঢাকা জেলার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৯ জনকে গ্রেফতার করেছে।
শনিবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)। ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মনির ওরফে কাটার মনির (২৮), মাসুদ (২৭), সামসুদ্দিন ওরফে নানা (৫৬), আলিফ (২৫), জহিরুল (২৬), রোকন (২২) ও সাব্বির (২০) গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে জাহিদ (২৭) ও মোঃ শরীফ (২৫)নামে দুই জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) বলেন, সম্প্রতি ২১ জানুয়ারি, গভীররাতে দক্ষিণ কেরাণীগঞ্জের মজিদ বেয়ারা এলাকায় বোরহান উদ্দিন ভূঁইয়া ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত বোরহান উদ্দিন ও তার স্ত্রী আমিনা বেগমের দ্বিতীয় তলার রুমের দরজার লক ও সিটকানি ভেঙ্গে রুমে ডুকে বোরহান উদ্দিন এবং তার স্ত্রীকে মারধর করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং গামছা ও ওড়না দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। তারপর ডাকাতরা রুমের ভিতরে ওয়ারড্রপে থাকা নগদ ৮৫ হাজার টাকা, বোরহান উদ্দিনের ২ ছেলের গলায় ধারালো ছেনদা ধরে কাঠের ওয়ারড্রপে থাকা একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া স্বর্ণের হাতের রুলি ও চারটি স্মার্ট মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় বোরহান উদ্দিন ভূঁইয়া (৪৩) বাদী হয়ে ৩১ জানুয়ারি, অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় (মামলা নং- ৬১, ধারা- ৩৯৫/৩৯৭) পেনাল কোড দায়ের করেন। পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, এই ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করেন। প্রথমে ঢাকার কেরানীগঞ্জ ও ঢাকার আশপাশের উপজেলার মনির ওরুফে কাটার মনির, মাসুদ, সামসুদ্দিন ওরুফে নানা, আলিফ, জহিরুল, রোকন ও সাব্বির গ্রেফতার করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জে থেকে জাহিদ (২৭) ও মোঃ শরীফ (২৫) কে গ্রেফতার করা হয়। এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের মূলহুতাসহ ঢাকা জেলার আশপাশে বিভিন্ন এলাকায় শ্রমিকের ছদ্মবেশে ঘুরে ডাকাতির জন্য বাড়ি বা অ্যাপার্টমেন্ট ঠিক করতো। ডাকাতির পর পুলিশের চোখ ফাঁকি দিতে চক্রের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান নেন এবং বিভিন্ন পেশায় কাজ শুরু করেন। এসময় তাদের দেওয়া তথ্যে বোরহান উদ্দিনের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৯ হাজার আটশত উদ্ধার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন