ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- জিএস মিজান
ঢাকা জেলা শাখায় ৪১ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা নিয়ে তিনি একান্ত সাক্ষাৎকারে নবনির্বাচিত যুবলীগের ঢাকা জেলা যুবলীগের আহবায়ক জিএস মিজান গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও দূরদর্শিতায় যেমন দেশ এগিয়ে যাচ্ছে তেমনি দলও শক্তিশালী হচ্ছে দীর্ঘ সময় আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে আড়াই বছর পর গত ১৭ ই ফেব্রুয়ারী নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্যাডে দলটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল কর্তৃক স্বাক্ষরিত ৪১ জন সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ এই ৫টি উপজেলার ৭টি থানা নিয়ে গঠিত ঢাকা জেলার এই কমিটিতে স্থান পেয়েছে সবকয়টি উপজেলার সাবেক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
উক্ত কমিটিতে ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ মিজানুর রহমান (জিএস মিজান) কে “আহবায়ক” হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আহবায়ক কমিটির বাকিদের মধ্যে- ঢাকা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মাসুদ আহমেদ (যুগ্ম আহবায়ক), কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, হাজী এইচ এম সেলিম (যুগ্ম আহবায়ক), ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য, মোঃ এরফান উদ্দিন (যুগ্ম আহবায়ক) ও বাকি ৩৭ জনকে সাধারণ সদস্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান (জিএস মিজান) বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে ঢাকা জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী যথা সময়ে ঢাকা জেলার অন্তর্গত সকল শাখার সম্মেলন সমাপ্ত করা হবে এবং সংগঠনের সকল কার্যক্রম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী পালন করা হবে।
এর আগে ২০২১ ইং সালের (১ই সেপ্টেম্বর) ঢাকা জেলা শাখা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল কর্তৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্যাডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, ঢাকা জেলা যুবলীগের এই আহবায়ক কমিটি গত (১৭ ফেব্রুয়ারি) থেকে ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা জেলার অন্তর্গত সকল শাখার সম্মেলন সমাপ্ত পূর্বক ঢাকা জেলা শাখার সম্মেলন সম্পন্ন করবে।স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকরী ভূমিকা পালনে গতিশীল নেতৃত্ব দিতে তৃণমুল তরুনপ্রজন্মকে সংগঠিত করতে সহায়ক হবে।
মোঃ মিজানুর রহমান আহবায়ক ও মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম এবং মোঃ ইরফান উদ্দিনকে যুগ্ম-আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ