কয়রায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার, এক শিক্ষককে অব্যাহতি
দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে খুলনার কয়রায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়৷ এছাড়া দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে ওই দুই পরীক্ষার্থী অংশ নেয়।
কেন্দ্র সচিব কয়রা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহাদ্যাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলামুক হক মিঠু বহিষ্কার হওয়ার দুই পরিক্ষার্থীকে নকলসহ হাতে নাতে ধরে।পরে উনি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উনি এসে আমাকে বহিষ্কার করতে বললে আমি বহিষ্কার করি ও ওই রুমে দায়িত্ব রত শিক্ষককে দায়িত্বে অবহেলা করায় তাকে অব্যহতি দেয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, আজ আরবি ১ম পত্র পরিক্ষা ছিল। বহিষ্কার হওয়া দুই পরীক্ষার্থী কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বহিষ্কৃত পরিক্ষার্থীরা হল সাকিবাল হাসান রাজা ও আব্দুল্লাহ আল মামুন এবং পরীক্ষা কক্ষে দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি পাওয়া শিক্ষক হলেন কয়রা দারুসসালাম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাকিম বিল্লাহ।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) বি এম তারিক-উজ-জামান ঘটনা সত্যতা স্বিকার করে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্ব অবহেলায় এক শিক্ষককেও অব্যাহতিসহ পরিক্ষা সংশ্লিষ্ট সকল কাজ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত