ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আমাকে বাঁচান এখানে অনেক ঠান্ডা’ প্রবাসী স্বামীকে অডিও পাঠালো নিখোঁজ স্ত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-২-২০২৪ দুপুর ৪:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহবধূ নিখোঁজের ঘটনার প্রধান আসামী গৃহবধূ ময়নার ননদ (স্বামীর ছোট বোন) পপি আক্তার নামে একজনকে গ্রেফতার করেছেন বিজয়নগর থানা পুলিশ।আজ  রবিবার ( ১৮ ফেব্রুয়ারী)  ভোর  ৪টার সময় পাশর্^বর্তী উপজেলা হবিগঞ্জের মাধবপুরের মনতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চম্পকনগ পুলিশ ফাড়ির ইনচার্জ গাজী রবিউল ইসলাম তার সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি মনতলা এলাকায় তার দূর সর্ম্পকীয় দুলা ভাই মোঃ শফিক মিয়ার বাড়িতে আত্বগোপনে ছিলেন। 
 এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম দিন জানান, প্রধান আসামীকে গ্রেফতারের মাধ্যমে আমরা অপহৃত গৃহবধূ ময়নাকে উদ্ধারে সক্ষম হব। 
উল্লেখ্য ঃ শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ  নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস ধরে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারী বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ গৃহবধূর মা সুমি বেগম।
ময়না নিখোঁজ হওয়ার পর সম্প্রতি একটি ভয়েস বার্তা প্রকাশ পেয়েছে। ভয়েস বার্তা প্রকাশের পর ঘটনাটি মোড় নেয় ভিন্ন দিকে।
ময়নার স্বামীর কাছে পাঠানো ভয়েস বার্তায় গৃহবধূ জানায়, ‘আমারে কীভাবে ভুলে থাকতেছো, আমাকে কি বাঁচাইবা না? আমি কোথায় আছি বলতে পারছি না। চারপাশে পাহাড় আর প্রচন্ঠ ঠান্ডাা। আম্মা (শাশুরি) এবং আপা (স্বামীর ছোট বোন) জানে আমি কোথায় আছি। আমার মোবাইল পপি আপা কোথায় জানি রাখছে। তুমি পপি আপার সাথে কথা বল। নিখোঁজ গৃহবধূ খাজিদা আক্তার ময়না বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। প্রায় ৭ বছর আগে একই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. রমজান মিয়ার ছেলে সৌদি প্রবাসী রাসেল মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ময়নার। স্বামী প্রবাসে থাকলেও ওই গৃহবধূ তাবাচ্ছুব (০৫) নামে একটি কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। গত ১৯ জানুয়ারি বিকেল ৩টায় খাদিজা আক্তার ময়না (২৫) তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। প্রায় এক মাস অতিবাহিত হলেও কোনো সন্ধান মেলেনি তার।
ইমুর মাধ্যমে স্ত্রীর পাঠানো ভয়েস বার্তা পেয়ে স্বামী রাসেল মিয়া প্রবাস থেকে সেটি ময়নার বাবার কাছে পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। ময়নাকে উদ্ধারের ব্যবস্থা নিতে জানান বলে বিষয়টি নিশ্চিত করেন ময়নার চাচা মোশাররফ হোসেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন