জয়পুরহাটে তাঁতীদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
জয়পুরহাটে তাঁতীদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় তাঁতীদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তাতীঁ দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপি'র আহবায়ক মতিয়র রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,জেলা যুব দলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন বেনু, আতিকুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসান উদ্দীন তুষার, শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভসহ বিভিন্ন অংগ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে শহর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপি'র আহবায়ক মতিয়র রহমানসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ