ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মৃতিচারণ ও সম্মাননা অনুষ্ঠান


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১৮-২-২০২৪ বিকাল ৫:০

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।বেগমগঞ্জ উপজেলার পাক মুন্সির হাটের নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমিনুল হক মোহন ও এডভোকেট এবিএম ইউছুপ আশিকের পরিচালনায় নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে ঢাকাস্থ ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এম মোক্তার হোসেনের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরনের মাধ্যমে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল আলী, পরিমল চন্দ্ৰ ভৌমিক, ছায়েদল হক, বাবুল চন্দ্র পাল, কান্তি লাল আচার্য, রহমত উল্যাহ, রফিক উল্যাহ, আবু জাফর, মোশারফ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এইছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক কানু লাল নাথ, কৃষ্ণ কান্তি রায় ও মজিবুল হক এর পরিবারবৃন্দদের কাছে তাদের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান সহ উপহার সামগ্রী দেওয়া হয়। অত্র বিদ্যালয়ের পরিষদের উদ্দ্যেগে উপস্থিতি প্রাক্তনদের মধ্যে র‍্যাফেল ড্র আয়োজন করে মোট ৩০ জন বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। 

অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সহ সাবেক শিক্ষকরা বিদ্যালয়ের নানা দিক গুলো স্মৃতিচারন করে বক্তব্য রাখেন। সকল শিক্ষক ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা আবেগ আপ্লুত হয়ে স্মৃতি বিজড়িত কন্ঠে নানা দিক গুলো নিয়ে আলোচনা রাখেন। শিক্ষকদের সম্মানার্থে সবসময়ই পরিষদ এমন উদ্দ্যেগ গ্রহন করবে বলে জানান তারা। এইছাড়াও যারা অসহায় ছাত্র ছাত্রী অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তাদেরকে সহযোগিতা করবেন। 

সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাক্তন ব্যাচের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ম্যান অফ দ্যা ম্যাচ সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর উক্ত অনুষ্ঠানে সর্বোচ্চ রেজিষ্ট্রেশন কারী ২০১৩ সালের ব্যাচকে ক্রেস্ট প্রদান করা হয়।এইসময় আরো উপস্থিত ছিলেন, নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ নবী, শিক্ষক শহিদ উল্যাহ, বিধান চন্দ্র, নুরুল আমিন আতিকী, প্রাক্তন ছাত্র ইব্রাহিম খলিল টিপু, ফারুক, সাজেদ, রনি, নোমান, এড.আনোয়ার, সুমন, অলি, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ, প্রাক্তন ছাত্র ছাত্রী সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ