ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জনবান্ধব, কর্মী বান্ধব জনপ্রতিনিধি নির্বাচন করুন: পলক


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৮-২-২০২৪ বিকাল ৬:২

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জনবান্ধব, কর্মী বান্ধব জনপ্রতিনিধি নির্বাচন করুন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় কোন প্রার্থী বা প্রতীক থাকবে না। স্থানীয় নির্বাচনে প্রার্থী হবে জনগণের, যারা সবসময় জনগণের মাঝে ও জনগণের পাশে থাকে, জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে, বিপদ-আপদ ও প্রয়োজনে সবসময় বন্ধু হয়ে জনগণের পাশে থাকবে এবং সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে দাঁড়াবে।

(১৮ ফেব্রুয়ারি) রবিবার দুপুর ১২টায় সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে বাংলাদেশ আওয়মী লীগ সিংড়া উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, মন্ত্রী এমপি, চেয়ারম্যান-মেম্বার এই পদগুলো ক্ষণস্থায়ী; আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের স্থায়ী পরিচয়। তাই আমরা যেন সংগঠনকে ভুলে না যাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন করি। আওয়ামী লীগ একটা পরিবার। আমাদের এই পরিবারের সকল সদস্যদের বিপদ-আপদ ও সুখ-দুঃখে সবসময় আমরা আওয়ামী লীগ পরিবার পাশে থাকবো। ত্যাগী ও দুঃসময়ের কর্মী যেন অবহেলিত না হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী ইউসিসিএ লিমিটেড এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ