ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৯-২-২০২৪ দুপুর ৪:৪৩
মাদারীপুরে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের শকুনি লেক পাড় ডেলিসিয়াস রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক  সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। 
স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ কের সভাপতি মাহফুজ রনি"র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন  পৌরসভার কাউন্সিলর সাইদুল বাসার টফি, জেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান বাবু শরীফ, জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদার, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাকির হাওলাদার,কাউন্সিলর রাজিব মাহমুদ কাওছার,নিরাপদ চিকিৎসা চাই জেলা শাখার সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজসহ রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। 
 
অনুষ্ঠানে অতিথিগন স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সাংগঠনিক কাজের প্রসংশা করেন। পাশাপাশি এই সংগঠনকে সব ধরণের সহযোগিতার করার আশ্বাস দেন। এর আগে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সভাপতি মাহফুজ রনি, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক লাভলু ফকির, ধর্মবিষয়ক সম্পাদক দেলোয়ার খালাসীকে সংবর্ধনা দেওয়া হয়।
 
 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত