ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ আহত ৩


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ৩:৫৬

রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের একটি দল সিএনজি যোগে টহল দিচ্ছিলেন বাজারসহ সড়কে। রাত গভীর হওয়ায় সিএনজি চালকের অসাবধনতায় পার্কিং করে রাখা একটি গাড়ির সাথে জোরে ধাক্কা খায় সিএনজিটি। এতে দায়িত্বরত ২ পুলিশ সদস্যসহ সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাস স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডামুড্যা থানা পুলিশের উপপরিদর্শক (এএসআই) রাজিব দত্ত, কনস্টেবল আশেকে রসূল আরিফ ও সিএনজির চালক আলমাস সরদার। সিএনজি চালক আলমাস ডামুড্যার কনেশর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের জুলফিকার সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা বাজারসহ সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল পুলিশ সদস্য রাজিব দত্ত ও আশেকে রসূল আরিফ। তাদেরকে সিএনজি যোগে নিয়ে যাচ্ছিল চালক আলমাস সরদার। ঋষি বাড়ির মোড় হতে বাজারে আসার পথে সিএনজি চালকের অসাবধনতা বশত ডামুড্যা বাস স্টেশনে পার্কিং করে রাখা বেপারী পরিবহনের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এসময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন খান বলেন, পুলিশের কাজে সহযোগিতা করার জন্য শ্রমিকরা প্রায় প্রতিদিনই তাদেরকে সহযোগিতা করেন। রাত গভীর হওয়ায় ডামুড্যা বাস স্টেশন এলাকায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া করি, তারা যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, রাত্রিকালীন দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় পুলিশের ২ সদস্যসহ সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশা করছি দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে।

এমএসএম / এমএসএম

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত