ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ৪:৫২

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ওই দিন সদর উপজেলার শহীদ মোহাম্মদ আলী সড়কের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, বড় মাঠের পাশ্ববর্তী বন্ধু চটপটিকে ২ হাজার টাকা এবং হাজীপাড়া এলাকার মেসার্স বিক্রমপুর ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এহেন অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ