২শত বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ
যশোরের অভয়নগর উপজেলার পায়রা বাজারের বাগদার ট্রেডার্সের গোডাউন থেকে ২০০ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, খুলনা বাপার থেকে ২০০বস্তা ইউরিয়া উত্তোলন করে বাঘেরহাটের মোড়লগঞ্জের বিসিআইসি ডিলার উপজেলার পায়রাবাজারের বাগদা ট্রেডার্সের মালিক সোবহানের নিকট বিক্রি করেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে (গতকাল ১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৭ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন এবং অভয়নগর থানার পুলিশ ফোর্স অভিযান চালিয়ে দুইশত বস্তা সার জব্দ করে। পরে বাগদার ট্রেলার্সের মালিক সোবহানের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে খুলনা বাপার থেকে ২০০বস্তা ইউরিয়া উত্তোলন করে বাঘের হাটের মোড়ল গঞ্জের বিসিআইসি ডিলার পায়রাবাজারের বাগদা ট্রেডার্সের মালিক সোবহানের নিকট বিক্রি করেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তা উদ্ধার করে জব্দ করা হয়েছে। এব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ জানান, ২০০ বস্তা সার জব্দ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ
গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied