গাজীপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
গাজীপুরের কালীগঞ্জে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সরিষা-বোরো-পতিত) বাস্তবায়ন প্রদর্শনী উপলক্ষে কালীগঞ্জ পৌর ব্লক ঘোনাপাড়া এলাকায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশীষ কুমার কর, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, উপজেলার জামালপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ছরোয়ার জাহান হিরো প্রমুখ। এ সময় স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন