ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার এর উদ্যোগে বইমেলার উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ২:২২

ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর স্কুল ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার এর উদ্যোগে “তেঁতুলঝোড়া বইমেলা-২০২৪” সাত দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল ও ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এই বই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এমপি।  প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমান মোবাইল ব্যবহারের হার বেড়ে গেছে, তরুন প্রজন্মের ক্ষেত্রে মোবাইলে ফেসবুকের ব্যবহারের দিক উল্লেখ করে বলেন,এর ভাল এবং মন্দ দুটি দিকই আছে কিন্ত বই কখনও খারাপ দিক ভেবে লেখা হয় না। তাই বেশি বেশি বই পড়ার আহবান করেন। 
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড.রফিকুল ইসলাম মোল্লা, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান। 

এ সময় বক্তারা বই পড়ার প্রতি গুরুত্ব দিয়ে ‘বইমেলার তাৎপর্য তুলে ধরেন। উদ্বোধনের শুরুতে, ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়, এর পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই বেলুন উড়িয়ে বইমেলা টির উদ্বোধন শুভেচ্ছা বিনিময় ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ও উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুব লীগের অসংখ্য নেতা কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার