ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করছে হেল্পফুল ফাউন্ডেশন


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:২১
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন।  
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
 
এ বিষয়ে হেল্পফুল ফাউন্ডেশনের সদস্যরা বলেন, এই সংগঠনটি ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ২৫০ জনকে রক্তদান করেছে। এ ছাড়াও সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের সেলাই মেশিন, খাতা কলম,শীতবস্ত্র সহ অসহায় রোগীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা করে আসছে। আজ ২১শে ফেব্রুয়ারী সকাল থেকে ১৫৪ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে স্বেচ্ছায় রক্তদান, সকলে মিলে করবো কাজ,গড়বো মানবতার সমাজ। 
 
ঘোড়াঘাট কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর ঘুরে দেখা যায়, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আগত ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে এই সংগঠনটির কর্মীরা। একইসঙ্গে রক্ত দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও সবাইকে সচেতন করছেন তারা।
 
এ কর্মসূচির আগে হেল্পফুল ফাউন্ডেশনের উদ্যোগে ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে  আল্পনা অংকন করেন এই সংগঠনের সদস্যরা। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার