রাজস্থলীতে মহান অমর একুশে উদযাপন ও চিত্রাঅংকন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ
রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে ।দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজস্থলী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, শিক্ষক, উপজেলা প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ও রাজনৈতিক সংগঠন।
এদিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। উপজেলা ওসি এলএসডি অশোক ভৌমিক এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ,রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন,উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমংমারমা,রবার্ট ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডা, রুইহলাঅং মারমা।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অপর দিকে উপজেলা ইফার উদ্যােগে খতম কোরআন ও দোয়া মোনাজাত করা হয়।
ছবি ও ক্যাপসন - দিবস উপলক্ষে অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করছে অতিথি বৃন্দরা।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
Link Copied