ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:২৭

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যােগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডামুড্যা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ডামুড্যা পৌরসভা, আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ও রাজনৈতিক সংগঠন।
এদিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম  এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ।
উপজেলা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ,উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত,প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যাচাজী মজুমদার,  ওসি তদন্ত আব্দুস সালাম, উপজেলা ইঞ্চিনিয়ার আবু নাইম নাবিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান,ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,  শিক্ষকসহ প্রমূখ।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার