ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল রাত্রি ১২ টা ১ মিনিটে তপধ্বনীর মাধ্যমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ভোরে প্রভাত ফেরি, সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলণ ও বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন,উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান খাঁন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হারুনর রশীদ,কৃষি কর্মকর্তা আব্দুর রউফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠানের পর বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের