ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

শাহ্ হাদীউজ্জামানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:৪৩

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ৭১’র যুদ্ধকালীন গণপরিষদের সদস্য, ৫ বারের সংসদ সদস্য ও যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মরহুম শাহ্ হাদীউজ্জামানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভয়নগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরবিারের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে পীরবাড়ী মাদরাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও গদ্দিনশীন পীর আলহাজ¦ খাজা রফিকুজ্জামান শাহ্। এ সময় বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, মরহুমের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের মেঝ ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ ইব্রাহিম হোসেন বিশ^াস, শেখ আইয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, থানা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির আহবায়ক আবু নঈম মোড়ল, প্যানেল মেয়র আলহাজ¦ জাহাঙ্গীর বিশ^াস, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলর, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা

সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার

মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু

ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন

দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী

লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন