ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জমে উঠছে জেলা বার'র নির্বাচনী প্রচারনা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৩:৫৪

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির  ২০২৪-২০২৫ খ্রিঃ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদকসহ নয়টি পদে আওয়ামীলীগের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ৮ জন  ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৯ জন মোট ১৭ জন প্রতিদ্বন্দী প্রার্থীর নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। প্রার্থীরা কোর্ট চলাকালিন সময় সহকর্মী আইনব্যবসায়ীদের কাছে পৃথক পৃথক ভোট প্রার্থনার পাশাপাশি গলাচিপা, কলাপাড়া, দশমিনা ও মির্জাগঞ্জ উপজেলায় কোর্ট চলাকালে সহকর্মী ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময়করে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। জেলা শহরে অবস্থানকারী ভোটার আইনজীবীদের কাছে গিয়ে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। 
প্রতিদ্বন্দী প্রার্থীরা হচ্ছেন- 
জাতীয়বাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা হচ্ছে সভাপতি পদে এটিএম মোজাম্মেল হোসেন তপন (বিএনপি),  সহ- সভাপতি পদে মো. মিজানুর রহমান পিকু, 
সাধারন সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সহ- সাধারন সম্পাদক দুটি পদে মো. মিজানুর রহমান হীরন ও মো. মেহেদী হাসান উজ্জল, লাইব্রেরী সম্পাদক পদে মো. রুহুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক পদে গাজী মো. আল আমীন (বিএনপি) ও দুটি সদস্য পদে মো. জসিম উদ্দীন ও মো. আমির হোসাইন।আওয়ামীলীগের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা হচ্ছে- সভাপতি পদে মো. নুরুজ্জামান মৃধা, সহ- সভাপতি পদে মিসেস লুৎফুননেছা বেগম, সাধারন সম্পাদক পদে আলহাজ্ব মোঃ লুৎফর রহমান খোকন, সহ- সাধারন সম্পাদক পদে কে. এম. রেজাউল করিম অভি, লাইব্রেরী সম্পাদক পদে মো. আশরাফ আলী, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ সুমন চৌধুরী, দুটি সদস্য পদে মো. আল আমিন ভুঁইয়া ও মো. মুশফিকুর রহমান তুহিন।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন  সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন করার জন্য প্রবীন আইনজীবী আনছার আলীকে চেয়ারম্যান করার জন্য  তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 
কমিশনের তফসিলে মোতাবেক ১৯ ফেব্রুয়ারী প্রতিদ্বন্দী প্রার্থীগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত বার নির্বাচনে ৫১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। 
কমিশনের অপর দুইজন সদস্য হলেন আলহাজ্জ মো. আবুল কাশেম খান ও অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত