বাঁশখালীতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার-১
চট্টগ্রামের বাঁশখালীতে ১টি দেশীয় তৈরি (এলজি), ও ৫ রাউন্ড কার্তুজসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আব্দুল খালেক উপজেলার পুঁইছড়ি ইউপির ৩ নং ওয়ার্ডের পন্ডিতকাটা এলাকার আব্দুল জব্বারের বাড়ীর মৃত এনায়েত আলীর পুত্র।
২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ভোর ৫ টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউপির ৩ নং ওয়ার্ডস্থ পন্ডিতকাটা এলাকায় বাঁশখালী থানা পুলিশ এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে আসামী আব্দুল খালেককে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ কতৃক প্রদত্ত এক প্রেস রিলিজ পর্যালোচনায় দেখা যায়, ২১ ফেব্রুয়ারী (বুধবার) গুপ্তচরের মাধ্যমে প্রাপ্ত একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সশস্ত্র সন্ত্রাসী আব্দুল খালেক নামে এক অস্ত্রধারীকে শনাক্ত করা হয়, এতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এর নির্দেশনা মোতাবেক পুলিশ অভিযান পরিচালনা করে আসামী আব্দুল খালেককে গ্রেফতার করে পুলিশ। বিশেষ ভাবে লুকায়িত রাখা ১ টি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) ও ৫ রাউন্ড কার্তুজ ধৃত আসামী নিজ হাতে উদ্ধার করে দিয়েছে মর্মে উল্লেখ করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় উদ্ধার সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে বলেও জানান যায়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি